1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

মোহনগঞ্জে উপজেলা পর্যায়ে সেরা ৩০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা পর্যায়ে সেরা ৩০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সেরা শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণের পাশাপাশি ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এ কাদের।জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) স্বপ্না রানী সরকারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ সরকারি কলেজের প্রভাষক তরুণ কুমার সরকার, পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ্ উদ্দিন আহমেদ, জয়পুর দাখিল মাদ্রাসার সুপার আবুল বায়িছ, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক মো. মজিবুর রহমান, একই বিদ্যালয়ের শিক্ষার্থী মো. পারভেজ মোশাররফ প্রমূখ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবার উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সেরা ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ সাড়ে চার লাখ টাকাসহ ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এরমধ্যে এসএসসি ও দাখিল সমমনা ২০ জন মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং এইচএসসির ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে মেধাবৃত্তি প্রদান করার পাশাপাশি তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তোলে দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট