1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

রূপসায় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবলে খুলনা ফুটবল একাডেমি ফাইনালে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)রূপসায় ১৬ দলীয় একাডেমি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খুলনা ফুটবল একাডেমি বনাম ম্যানাস ইউনিটাস এফসি খুলনা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয়।নৈহাটি স্পোটিং ক্লাবের সহযোগিতায় ও সান স্পোর্টিং ক্লাবের সার্বিক পৃষ্ঠপোষকতায় নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় খুলনা ফুটবল একাডেমি (১-০ )গোলে ম্যানাস ইউনিটাস এফসি খুলনা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় খুলনা ফুটবল একাডেমির ১৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় রাজুর গোলে( ১-০)তে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই উভয় দল অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়।বিজয়ী দলের খেলোয়াড় সোহাগ প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। দৈনিক কালান্তর পত্রিকার সম্পাদক কাজী তারিক আমিনের পক্ষ থেকে তাকে এক হাজার টাকা প্রাইজমানি পুরষ্কার প্রদান করেন। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ জুনায়েদ শরিফ,আজিবুর রহমান,মোক্তার হোসেন মিঠু এবং জামাল মোল্লা। খেলার ধারাভাষ্য করেন
এ্যাড,প্রজেশ রায় ও মুক্তাহিদুর রহমান মুক্ত।এর আগে বিকেল সাড়ে ৪টায় খেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে খেলার উদ্বোধন ঘোষণা করেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুর ইসলাম,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য আবু মুছা শেখ, সভাপতিত্ব করেন নৈহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি আঃ কাদের,স্বাগত বক্তৃতা করেন সান স্পোর্টিং ক্লাবের সত্ত্বাধিকারী ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম টুটুল। নৈহাটি স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক শাহজামাল প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য ফ্রন্ডের যুগ্ম-আহবায়ক রাজু দাস, যুবদল নেতা মুক্তাদির বিল্লাহ,ফরহাদ হোসেন, মেহেদী হাসান,ওসমান গনি,আইয়ূব খান, ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাকিব, আবু সাইদ,নুরুল ইসলাম পাপ্পু, তরিকুল ইসলাম রিপন, জাহিদ শেখ, তুহিন মন্ডল, আমির হোসেন সাগর, নাহিদ ইসলাম,শাওন, সাদ্দাম,নুর ইসলাম, প্রমুখ।আগামীকাল বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে আসাদ ফুটবল একাডেমি বনাম এসবি আলী ফুটবল একাডেমি মুখোমুখি হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট