1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী

রাঙ্গামাটিতে আবাসিক হোটেলে নারীর রহস্যজনক মৃত্যু, হোটেল ম্যানেজার আটক

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক /রাঙ্গামাটির একটি আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার (৩৫) নামে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার এলাকায় অবস্থিত ‘গোল্ডেন হিল’ নামের হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি তদন্তসাপেক্ষ এবং সন্দেহজনক কিছু দিক রয়েছে।ঘটনার পরপরই হোটেলের ম্যানেজার কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ওই হোটেলে অভিযান চালিয়ে পতিতা ও খদ্দরসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে।মুন্না আক্তারের মৃত্যুর খবর পেয়ে তার স্বামী আব্দুল কাদের, কন্যা সাদিয়া আক্তার বৃষ্টি এবং মা মমতাজ বেগম চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে রাঙ্গামাটিতে এসে পৌঁছান।ওসি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।তিনি বলেন, “ঘটনার পেছনে যদি কোনো অপরাধের যোগসূত্র থাকে, তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট