1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

সাতক্ষীরায় বাড়ছে ড্রাগন চাষ কলারোয়ায় সবচেয়ে বেশি, ২২ হেক্টর জমিতে চাষ

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /সাতক্ষীরায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ড্রাগন ফল চাষ। চলতি বছর জেলায় ২২ হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। গত বছর এই পরিমাণ ছিল ১৩ হেক্টর। জেলার মধ্যে সবচেয়ে বেশি ড্রাগন চাষ হয়েছে কলারোয়া উপজেলায়, সেখানে ৭ হেক্টর জমিতে এই চাষ হচ্ছে।কলারোয়ার কাজিরহাট বাজার সংলগ্ন ড্রাগন চাষি মো. মাসুম হোসেন বলেন, ‘পরীক্ষামূলকভাবে ১০ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছি। বাজারে এই ফলের চাহিদা ভালো, দামও ভালো পাওয়া যাবে বলে আশাবাদী।তবে তিনি বলেন, ‘ড্রাগন ফল রোগবালাই তুলনামূলক কম হলেও পরিচর্যায় খরচ বেশি। ভালো ফল পেতে হলে শুরুতেই ভালো মানের চারা বাছাই করতে হয়।এই বাগানে কাজ করেন আলমগীর হোসেন। তিনি জানান, প্রতিদিন ১০ থেকে ১৫ জন শ্রমিক এই ড্রাগন বাগানে কাজ করেন। তাঁর মতে, ‘ড্রাগন চাষ যদি আরও বাড়ে, তাহলে আমাদের মতো দিনমজুরদের কাজের সুযোগও বাড়বে।কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. এনামুল হক বলেন, ‘সাতক্ষীরার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযোগী। আমরা চাষিদের নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছি। ড্রাগন একটি উচ্চমূল্যের ফল, এটি কৃষকের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই চাষের পরিমাণ বাড়ছে। আমরা আশা করছি আগামী বছর এই হার আরও বাড়বে।তিনি আরও বলেন, ‘সাতক্ষীরার ড্রাগন ফল এখন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। পরিকল্পিতভাবে চাষ বাড়ানো গেলে এটি হতে পারে জেলার সম্ভাবনাময় একটি অর্থকরী ফসল।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট