1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা সুনামগঞ্জ-১ আসনে মাদক,জুয়া চাঁদাবাজিসহ কোনো অনিয়ম চলবে না:এমপি কামরুল যশোরের কেশবপুরে ভূমিকম্প অনুভূত

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

মোঃ এনামুল হক(বিপ্লব) কুড়িগ্রাম প্রতিনিধি/শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা।বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সারুফ রানা রাসেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, নিহতের চাচতো ভাই সোহেল রানা, সহপাঠী সাগর আহমেদ, আবু জোবায়ের, মেফতাহুল ইসলাম, হেলাল প্রমুখ।মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বক্তারা বলেন, অনেকদিন পেরিয়ে গেলেও এখোনো দোষীদের গ্রেফতার করা হয়নি। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তরা।উল্লেখ্য, নিহত সারুফ রানা রাসেল গত ২৯ জুলাই রাতে ঢাকার সাভারের ব্যাংক টাউন ও উলাইল সংলগ্ন ব্রিজের নিচে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে পড়াশোনার পাশাপাশি ঢাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলো। এ বিষয়ে সাভার মডেল থানায় জিডি করা হয়, জিডি নম্বর ২৮৩৪। মানববন্ধন শেষে কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট