1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
মানববন্ধন থেকে সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধসহ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।দৈনিক আজকের পত্রিকার সংবাদদাতা ফয়সল আহমেদের সঞ্চালনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ম. সেলিম, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক দেশের কণ্ঠ প্রতিনিধি মুর্শেদুল কবির রিপন এবং দৈনিক প্রতিদিনের কাগজর নিজস্ব প্রতিবেদক উবায়দুল্লাহ রুমি।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. ইসহাক, দৈনিক বিডি২৪ লাইভ প্রতিনিধি আব্দুল কাদির, দৈনিক আমার বার্তা প্রতিনিধি শাহ আলম কৌশিক, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি মাহবুবুল আলম সোহাগ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আসাদুল্লাহ হাদিস, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি হুসাইন মোহাম্মদ তারেক, দৈনিক বাংলাবাজার প্রতিনিধি মাহমুদুল হক শুভ, দৈনিক পাঞ্জেরি প্রতিনিধি ফয়সাল আহমেদ শাকিল, দৈনিক যুগের কণ্ঠস্বর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক নিউজ ওয়াচ বিডি প্রতিনিধি মো. আশরাফুল আলম প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকরা হামলা, মামলা, হুমকি ও হত্যার শিকার হচ্ছেন। গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে দিবালোকে চাপাতি-সজ্জিত সন্ত্রাসীরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, তা নতুন কোনো ঘটনা নয়। এর আগে সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই হাত-পা থেঁতলে দিয়েছিল সন্ত্রাসীরা।বক্তারা তুহিন হত্যাকাণ্ডসহ সাংবাদিক সাগর-রুনি এবং দেশের সকল সাংবাদিকদের উপর হামলা-মামলা ও হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে এসব দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের সাংবাদিক সমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট