1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

সাতক্ষীরা লাবসায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বিনেরপোতা শ্মশানঘাট মন্দিরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।লাবসা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দিবস চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিশ্বনাথ মন্ডল, ইউপি সদস্য নজিবুল ইসলাম টুটুল, সভাপতিতো করেন দিবস চন্দ্র রায়, আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক পেনেল চেয়ারম্যান বাবু বিশ্বনাথ মন্ডল, যুগ্ন আহবায়ক অধ্যাপক অমিত চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক সুরেন্দ্রনাথ বিশ্বাস, সদস্য সচিব অসীম কর্মকার, অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ন আহবায়ক বাবু রনজিত ঘোষ, সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। বক্তব্য বলেন “আজকের এই পবিত্র জন্মাষ্টমী উদযাপনের অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমাদের সবার জন্য এক বিশেষ দিন। আমি আপনাদের পাশে ছিলাম এবং আপনারা আমার পরিবারের অংশ, যতদিন বেঁচে থাকব আপনাদের পাশে থাকব। আমি চেয়ারম্যান পদে না থাকলেও আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন এই সুন্দর শোভাযাত্রাটি সফল করার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। আসুন, আমরা সকলে মিলে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখি। এই ধর্মীয় উৎসবটি সবার মাঝে সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করুক। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিনেরপোতা শ্মশানঘাট মন্দির থেকে বের হয়ে মাগুরা দাস পাড়া মন্দিরে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট