1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

কসবায় কুখ্যাত দুলাল ও সহযোগীদের অত্যাচার থেকে মুক্তির দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৪৮ বার পড়া হয়েছে

মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার)কুখ্যাত ডাকাত, চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ কাইমপুর ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ। নারী-পুরুষ কেউই তাদের অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতি থেকে মুক্তি এবং দুলালসহ তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।আজ বুধবার বিকেলে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ রাউৎখলা ঈদগাহ মাঠে এ সংবাদ সম্মেলনে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আলী মিয়া এবং লিখিত বক্তব্য পাঠ করেন সরকার ফজলে রাব্বীর তারেক।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কাইমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল হোসেন, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাছির, ইউনিয়ন নবীনদলের সাবেক সভাপতি মেপা আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।লিখিত বক্তব্যে জানানো হয়, কাইমপুর গ্রামের দুলাল মিয়া দীর্ঘ ১২ বছর ধরে ভারত সীমান্ত সংলগ্ন রাউৎখলা গ্রামে বসবাস করছেন। সেখানে একটি ভবন নির্মাণ করে তিনি গড়ে তুলেছেন অপরাধের আস্তানা। এলাকায় চুরি-ডাকাতি, মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি। বাড়ির ভেতরে একাধিক কক্ষ তৈরি করে নিয়মিতভাবে মাদকের আড্ডা বসাচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।গত ৭ আগস্ট রাউৎখলা গ্রামের আবু তাহের মিয়ার বাড়িতে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনাতেও দুলাল ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ করেন তারা। এ ঘটনায় আবু তাহেরের স্ত্রী রেনুয়ারা বেগম (৫০) দুলালকে চিনে ফেললে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন দুলাল ও তার সহযোগীরা।সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করেন, দুলাল স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা ও চেয়ারম্যানের মদদে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে আসছেন। পালিয়ে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কাইমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, “দুলাল এলাকার একজন চিহ্নিত খারাপ লোক। তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। ডাকাতি, চোরাকারবারী থেকে মাদক ব্যবসা—সবকিছুতেই সে জড়িত।কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস বলেন, “দুলালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার এক সহযোগীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট