1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এর উপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ আগস্ট) বিকালে যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমান এর নেতৃত্বে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খুলনা রোডমোড় আসিফ চত্বরে শেষ করে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন গণধিকার পরিষদ সাতক্ষীরার সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত, গণধিকার পরিষদ নেতা হাসানুর রহমান হাসান, ছাত্রর অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমু, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক আজিবুর রহমান, ছাত্রর অধিকার পরিষদের জেলা সভাপতি সারাফাত হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন,শ্রমিক অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হাবিব, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলার আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার, সদস্য সচিব আবিদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার সাবেক আহবায়ক আরাফাত হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের বক্তারা বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় গণধিকার পরিষদের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে আওয়ামী লীগ,জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই বর্বরোচিত হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এ সময় বক্তারা আরো বলেন জাতীয় পার্টি কে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসন করা কোনভাবে মেনে নেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট