1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

ভালুকায় প্রতিবন্ধী যুবকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি/ময়মনসিংহের ভালুকায় মোঃ সাব্বির রায়হান (২৯) নামে এক প্রতিবন্ধী যুবকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় হামলার শিকার সাব্বির রায়হান লিখিত বক্তব্য পাঠ করেন।তিনি জানান, তিনি কৃত্রিম হাতের সাহায্যে চলাফেরা করেন এবং ভালুকা বিপিডিবি অফিসে চাকরি করেন। দীর্ঘদিন ধরে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত আঃ রশিদ মোঃ ফিরুজ মিয়া (৩৮) নানা ধরনের হুমকি ও হয়রানি চালিয়ে আসছিলেন। ফিরুজ মিয়া একটি সংঘবদ্ধ দলের নেতৃত্ব দিয়ে তাকে মারপিটসহ খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন সাব্বির।লিখিত বক্তব্যে সাব্বির জানান, গত ২৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভালুকা বাজারে রুহুল আমিনের একটি পানের দোকানের সামনে অবস্থান করছিলেন তিনি। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে ফিরুজ মিয়া লোহার রড হাতে নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। এসময় তার কৃত্রিম হাতটি ছিনিয়ে নেওয়া হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া তার পাঞ্জাবীর পকেট থেকে নগদ ২৫ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।সাব্বির আরও বলেন, হামলাকারীরা তার ডান চোখে আঘাত করে গুরুতর জখম করে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সংবাদ সম্মেলনে সাব্বির রায়হান জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এসময় তার বাবা রুহুল আমিনও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট