1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

কসবায় খিরনাল গ্রামের কালভার্ট যেন মরণফাঁদ

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খিরনাল গ্রামের একটি কালভার্ট এখন মৃত্যুঝুঁকির ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন ওই কালভার্ট দিয়ে হাজারো মানুষ এবং অর্ধশতাধিক যানবাহন যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কালভার্টটি নড়বড়ে হয়ে পড়েছে, আশপাশের সড়কও ভাঙাচোরা অবস্থায় রয়েছে। এতে করে স্থানীয়রা আতঙ্কের মধ্যেই চলাচল করছেন।খিরনাল গ্রামের এই কালভার্ট দিয়ে কসবা সদর থেকে জয়নগর বাজার পর্যন্ত অন্তত ৩০ গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। ইতোমধ্যেই অসংখ্য ছোট-বড় যানবাহন ঝুঁকি নিয়ে পারাপার করছে প্রতিদিন। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দা মো. মাহাবুবুর রহমান বলেন, “প্রতিদিন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এই পথে যাতায়াত করছে। আমরা সবসময় ভয় নিয়ে চলাচল করি। কালভার্টটি যদি ভেঙে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।আরেকজন অটোরিকশা চালক মো. সেলিম মিয়া বলেন, ট্রাক বা ভ্যান উঠলেই দুলে ওঠে কালভার্ট। এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমরা দ্রুত সংস্কারের দাবি জানাই। স্থানীয় মতে, কালভার্টটি দ্রুত সংস্কার না হলে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট