1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন-আবুল হোসেন আজাদ

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ কেশবপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব আবুল হোসেন আজাদ।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর-২৫) সকাল থেকে তিনি কেশবপুরের বাহারুল উলুম কামিল মাদরাসা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ ও কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিনের জমে থাকা বিভিন্ন সমস্যার কথা তুল ধরলে তিনি সাধ্যমতো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু রানী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, শিক্ষক নেতা আব্দুল হান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট