1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

কেশবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আক্তার হোসেন আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর নিউজ ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও সাগরদাঁড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি, চ্যানেল এস-এর কেশবপুর উপজেলা প্রতিনিধি আক্তার হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর-২৫) বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেলে বের হওয়ার সময় সড়কের একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তার বাম হাত ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।দুর্ঘটনার পর বুধবার (১৭সেপ্টেম্বর-২৫) বিকেলে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির রেজাউল ইসলাম, সাগরদাঁড়ী ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক রবিউল ইসলাম, সেক্রেটারি হাফিজুর রহমান, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ ও জামায়াত নেতা মাওলানা নুর ইসলামসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ তার বাসায় গিয়ে খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।আক্তার হোসেন স্থানীয় সাংবাদিকতা অঙ্গনের এক পরিচিত মুখ। তার দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট