1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

১৭ বছর পর কেশবপুর জন্মভূমিতে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী রওনকুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)দীর্ঘ ১৭ বছর পর আবারও নিজ জন্মভূমি কেশবপুরে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।আগামী শনিবার (২০ সেপ্টেম্বর-২৫) তার এই সফরকে কেন্দ্র করে কেশবপুরে রাজনৈতিক জাগরণ দেখা দিয়েছে। উপজেলা জুড়ে চলছে ব্যানার, ফেস্টুন, পোস্টার সাঁটানোর ব্যস্ততা।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শ্রাবণের এই প্রত্যাবর্তন শুধু একটি সৌজন্য সফর নয়; এটি হতে পারে কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। স্থানীয় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের স্থবিরতা ও বিভক্তি দেখা গেলেও শ্রাবণের আগমনে সেই বিভক্তি একীভূত করার সুযোগ তৈরি করতে পারে। শ্রাবণের সফর উপলক্ষে কেশবপুর জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উপজেলা ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।জানা গেছে, তার গণসংবর্ধনা উপলক্ষে শতাধিক মাইক্রোবাস ও এক হাজারের বেশি মোটরসাইকেলের বহর প্রস্তুত রাখা হয়েছে। কেশবপুর পৌর শহর থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত রঙিন ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। চায়ের দোকান, বাজার, সামাজিক আড্ডা- সব জায়গায় এখন আলোচনার মূল বিষয় কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সফর।।কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মশিয়ার রহমান বলেন, দলকে সুসংগঠিত করতে শ্রাবণের মতো পরীক্ষিত ও ক্লিন ইমেজের নেতার প্রয়োজন। স্থানীয় নেতারা বলছেন, শ্রাবণ যদি উপজেলা বিএনপিকে পুনর্গঠন ও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন, তবে জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর আসনটি আবারও বিএনপির দখলে আসতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট