1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

শালিখায় ঘোড়া জবাই করার সময় জনগণের হাতে ধাওয়া খেয়ে পালিয়ে গেলেন মাংস বিক্রিতে

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন(মাগুরা প্রতিনিধি)মাগুরা জেলার শালিখা উপজেলার শতপাড়া তার নিজ গ্রামের বাড়ির পিছনে নির্জন জায়গায় চিত্রা নদী সংলগ্ন এলাকায় ঘোড়া জবাই করছিলেন মাংস বিক্রেতা হিরন বিশ্বাস৷ঘটনাটি ঘটেছে শনিবর (২৭ সেপ্টেম্বর) রাত দেড়টার সময়।ঘোড়া জবাই করার কিছু সময় পর স্থানীয় জনগনের দৃষ্টি গোচর হলে তারা তাকে ধাওয়া করে৷ স্হানীয় লোকজন জানান মাংস ব্যবসায়ী হিরন দীর্ঘদিন ধরে ক্রেতাদের নিকট তথ্য গোপন করে ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করত ৷ সরজমিনেগিয়ে দেখা যায় মাংস ব্যবসায়ী হিরনের বাড়ির পিছনে মেহগনি বাগানে জবাই করা ঘোড়াটি পড়ে আছে। এই বাগানে আরো দেখা যায় এর আগেও সে ওই বাগানের মধ্যে পশু জবাই করছে।মানুষের উপস্থিতি টের পেয়ে মাংস ব্যবসায়ী পালিয়ে গেলে স্থানীয় লোকজন হাজরাটি পুলিশ তদন্ত কেন্দ্রে সংবাদ দেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে কিন্ত কাউকে আটক করতে পারেনি৷ এই ঘটনা নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আই,সি সুলতান সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি জবাইকৃত ঘোড়াটি পড়ে রয়েছে৷ পুলিশ আসার সংবাদ পেয়ে বিক্রেতা আগেই পালিয়েছে৷ এ ঘটনায় কাউকে আটক করা হয়নি৷

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট