1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

টাকার বিনিময়ে কমিটি গঠন,মধ্যনগর বিএনপির আহবায়কের বহিষ্কার দাবি

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন মিয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করছেন বলে অভিযোগ উঠেছে।এছাড়াও তিনি আওয়ামী লীগের লোকজকে টাকার বিনিময়ে কমিটিতে স্থান দেওয়ায় তাকে বহিষ্কার করার দাবি জানিয়েছে তৃনমুল বিএনপির নেতা কর্মীরা।সুজন মিয়া তার লোকজন দিয়ে তৃনমূলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে গোপনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করিয়েছে নিজের দোষ ঢাকার জন্য। ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও গোপন সংবাদ সম্মেলনের বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়াও জানিয়েছেন।৩ নং ওয়ার্ড বিএনপির নেতা আবুল কাসেম ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন একজন চিহ্নিত আওয়ামী দালাল ও প্রতারক। তিনি বিএনপিকে ধ্বংস করতে টাকার বিনিময়ে ওয়ার্ড কমিটিতে যুবলীগের পদধারী অনেককেই কমিটিতে ঢুকিয়েছেন। এছাড়াও সুচতুর সুজন মিয়া আমাকে সহ আরো অনেককেই তিনি কৌশলে এডিট করে যুবলীগের কমিটিতে নাম ঢুকিয়েছে, যাতে করে ত্যাগী নেতাকর্মীদেরকে দূরে রাখা যায়।একই ওয়ার্ডের ইসলাম উদ্দিন অভিযোগ করেন, সুজন আমার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়েছে কমিটিতে রাখবে বলে।পাশের ওয়ার্ডের খায়রুল বলেন, সুজন আমার কাছ থেকেও ২৫ হাজার টাকা নিয়েছিল পদ দেওয়ার কথা বলে। পরে বেশি টাকা পেয়ে অন্যজনকে সেই পদ দিয়েছে। পরে আমি অনেক চেষ্ঠার পর তার কাছ থেকে আমার টাকা উদ্ধার করেছি।ধানের শীষের সাবেক চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম বলেন, আহবায়ক সুজন আওয়ামী লীগের দোসর। আমার নির্বাচনে তিনি ধানের শীষের হয়ে কাজ করেননি, বরং বিরোধিতা করেছিলেন।উপজেলা আহবায়ক কমিটির সদস্য সানোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সুজন মিয়া কৌশলে বিএনপির বড় ক্ষতি করছে। সে আওয়ামী লীগের অনুসারীদের দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি করেছে। এ ছাড়াও তিনি টাকার বিনিময়ে অযোগ্যদের পদ পদবী দিয়েছেন। এমন প্রমাণও আমাদের কাছে অনেক রয়েছে।৮ নং ওয়ার্ড বিএনপির নেতা জুলহাস ও গুলেনুর বলেন, সুজন অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। এখন আওয়ামী অনুসারী সাংবাদিকদের ব্যবহার করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।তারা বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, প্রকৃত বিএনপির কর্মীরা এই ষড়যন্ত্রে বিভ্রান্ত হবে না। বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাবে।বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা অবিলম্বে মিথ্যা ষড়যন্ত্রমূলক মানববন্ধন ও সংবাদ সম্মেলনের প্রতিবেদন প্রত্যাহার এবং আওয়ামী দালাল সুজন মিয়াকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।এ ব্যাপারে বংশকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক সুজন মিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেন নি।মধ্যনগর উপজেলা বিএনপির ১ নং যুগ্ন আহবায়ক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মজনু বলেন, তার বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি দেওয়া ও আওয়ামী লীগের লোকজন কমিটিতে স্থান দেওয়ার অনেক অভিযোগ শুনেছি। তবে এসব বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট