1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

ধর্মপাশার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিল্পী আর নেই

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/ ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা, উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেত্রী সাবিকুন্নাহার শিল্পী আর নেই।বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি দীর্ঘদিন যাবত জঠিল রোগে ভুগছিলেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আসর ধর্মপাশা উপজেলা সদরের জনতা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রথম ও বাদ মাগরিব নিজ বাড়ি সৈয়দপুর গ্রাম সংলগ্ন মাঠে মরহুমার দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। মরহুমার মৃত্যুতে নেত্রকোনা- আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আনিসুল হক, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, পাশের মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও মরহুমার বড় ভাই সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহাবুবুন্নবী শেখ, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক, এসএম রহমত, জুলফিকার আলী ভুট্টোসহ আরো অনেকেই গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট