1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

মাগুরার শালিখায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন /”মৌমাছি,মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই”। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা ‘ কাজের লোক ‘এর প্রধান চরিত্রে ফুল থেকে মধু সংগ্রাহে মৌমাছির ব্যস্ততার যেন অন্ত নেই।শীত মৌসুমের শুরুতে মাঠে মাঠে সরিষা ক্ষেতে হলুদ ফুলে ভরে গেছে। অগ্রহায়ণের ঝিরিঝিরি বাতাসে সেই ফুল আপন মনে দোল খাচ্ছে। ফুলের সুবাস যেমন মানুষকে বিমোহিত করে তেমনি মৌ মৌ গন্ধে মাতোয়ারা মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহে এই মুহুর্তে দল বেধে মাঠের পর মাঠ জুড়ে ছুটে বেড়াচ্ছে মধু সংগ্রহের জন্য। এমন দৃশ্য এখন মাগুরা’র শালিখা উপজেলার মাঠে মাঠে।উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে দেশের বিভিন্ন জেলায় মৌচাষীদের নানা কার্যক্রম। উপজেলার আড়পাড়া ইউনিয়নের গোপালগ্রামে চলতি মৌসুমে সরিষা ফুলের মধু সংগ্রহ করতে আসা সাতক্ষীরা সদর পলাশপোলের রবিউল ইসলাম জানান, মধু সংগ্রহের জন্য কাঠ ও প্লাস্টিকের সিট দিয়ে বিশেষ ভাবে তৈরি করা বাক্স মাঠে বসানো হয়েছে। বক্সের উপরের অংশ কলো রঙের পলিথিন, চট বা খড় দিয়ে মোড়ানো হয়েছে।এসকল বাক্সের ভিতরে কাঠের তৈরি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো বিশেষ কায়দায় লাগানো থাকে এক ধরনের সীট। পরবর্তীতে বাক্স গুলোকে সরিষা ক্ষেতের পাশে সারিসারি ভাবে রাখা হয়। পাশাপাশি বাক্সগুলির ভিতরে দেওয়া হয় রানী মৌমাছি, যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছি। রানীর আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা। একটি রানী মৌমাছির বিপরীতে প্রায় তিন থেকে চার হাজার পুরুষ মৌমাছি থাকে এক একটি বাক্সে।মৌচাষী রবিউল ইসলাম জানান, বাজারে সরিষা ফুলের মধুর চািহদা বেশি। দামও পাওয়া যায় ভালো, তাই প্রতিবছর সরিষার মৌসুমে মধু সংগ্রহ করতে আসেন এখানে। প্রতি কেজি সরিষা ফুলের মধু ৪০০-৫০০ টাকায় বিক্রি হয় বলে জানান। তাই শীত মৌসুমে অতিরিক্ত অর্থ উপার্জন করতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যাস্ততা বেড়ে যায় তাদের।সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে মধু সংগ্রহ করতে আসা মৌচাষী ইসমাইল হোসেন জানান, কৃত্রিম উপায়ে মৌচাষ করে সপ্তাহে ৭ থেকে ৮ মন করে চার মাস মধু সংগ্রহ করা হয়। আরো জানান, যেসব এলাকায় মৌবাক্স স্থাপন করা হয়, সেখান থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে থেকে মৌমাছি মধু সংগ্রহ করে।কৃত্রিম উপায়ে মৌচাষ করে মধু সংগ্রহপূর্বক বিক্রি করে এসকল বেকার ছেলেরা একদিকে যেমন অর্থ উপার্জন করছে, তেমনি সরিষার ফলন বৃদ্ধিতে পরিপূরক ভুমিকা পালন করছে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত জানান,উপজেলার বিভিন্ন মাঠে মৌচাষীরা মধু সংগ্রহের জন্য অবস্থান করছে। তিনি বলেন, মৌমাছি যখন শরিষা ফুলের সংস্পর্শে আসে তখন সরিষার পরাগায়ন ঘটে, এতে সরিষা ফলনের পরিমাণ ২০-২৫ শতাংশ বৃদ্ধি পায়।তাই কৃত্রিম উপায়ের মৌচাষকে,সরিষার ফলন বৃদ্ধি ও অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ পথ বলে মনে করেন তিনি। এছাড়া আমাদের দেশের অনেক বেকার যুবক এ পেশায় যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছে। তবে এই মৌচাষীরা সরকারি পৃষ্টিপোষকতা পেলে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো অবদান রাখতে পারে বলে মনে করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট