1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, কিশোর আটক “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন”মোহনগঞ্জে যৌথ বাহিনীর ফুটপ্যাট্রল মহড়া

আশাশুনিতে নবগত ওসি শামীম আহমদ খান এর যোগদান

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ/ আশাশুনি থানায় ওসি হিসেবে যোগদান করেছেন শামীম আহমদ খান। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি আশাশুনি থানায় যোগদান করেন। আশাশুনিতে ওসি হিসেবে যোগদানের পূর্বে তিনি বাগের হাটের কচুয়া থানায় কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় আশাশুনি থানায় পৌঁছলে আশাশুনি থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আব্দুল ওয়াদুদ ও সেকেন্ড অফিসার এস আই আব্দুর রশিদসহ থানার পুলিশ সদস্যরা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান। ওসি শামীম আহমদ খান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। শামীম আহমদ খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। যোগদানের পর ওসি শামীম আহমদ খান বলেন, পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মতো। জনসাধারণের যে কোনো প্রয়োজনে পুলিশ সহায়তা দিতে বদ্ধপরিকর। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন সহ থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মিডিয়া কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট