1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

মোহনগঞ্জে একাধিক মিনি পতিতালয়, রাতভর বখাটে ও মাদকসেবীদের আড্ডা

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/ মোহনগঞ্জ পৌরশহরে গড়ে উঠছে একাধিক মিনি পতিতালয়। এসব জায়গায় দিনরাত ‘অসামাজিক কার্যকলাপের’ পাশাপাশি চলে মাদক সেবন ও বখাটেদের আড্ডা। এতে শহরের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এসব অসামাজিক কার্যকলাপ চলে আসছে। পুলিশ ওইসব জায়গায় একাধিকবার অভিযান চালিয়ে জড়িতদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠালেও দু’একদিন পরই আইনের ফাঁকে বেড়িয়ে এসে পুনরায় তারা একই পেশায় লিপ্ত হয়।অবশেষে এসব অসামাজিক কার্যকলাপের প্রতিকার চেয়ে পুলিশ সুপাররের দারস্থ হয়েছেন শহরের বাসিন্দারা।গতকাল রবিবার শহরের ৮০ জন বাসিন্দার স্বাক্ষরিত একটি অভিযোগপত্র নেত্রকোনার পুলিশ সুপারের কার্যালয়ে জমা দিয়েছেন। এর অনুলিপি জেলা প্রশাসক, সংশ্লিষ্ট থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরেও পাঠিয়েছেন। অভিযোগপত্রে পৌর শহরের বাসিন্দারা এলাকায় শান্তিপূর্ণ বসবাস অব্যাহত রাখার স্বার্থে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরশহরের আল-মবিন রোডের একটি বাসায় সাফিয়া আক্তার নামে এক নারী প্রায় দুই থেকে তিন বছর ধরে বসবাস করছেন। ওই বাসিন্দারা দাবি করেছেন, সেখানে রাত-দিন অসামাজিক কার্যকলাপ চলে।পাশাপাশি রাতভর চলে মাদকসেবীদের আড্ডা। বখাটে ও মাদকসেবীদের উৎপাতে এলাকার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, বাড়িটিতে নিয়মিত অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের আড্ডা বসে, যা দীর্ঘদিন ধরে তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া থানার পূর্বপাশে আমেনা নামের আরেক নারী একইভাবে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এ ধরনের অসামাজিক কর্মকাণ্ডের কারণে শহরের স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তিতে ভুগছেন এবং পুরো এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাঁরা এ বিষয়ে পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয়রা অভিযোগপত্রে আরও দাবি করেন, এসব অভিযোগে ওই নারীদের অতীতে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে মুক্ত হয়ে একই কর্মকাণ্ড আরও বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছেন। মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়টি নিয়ে পুলিশের সাথে কথা বলব। যৌথভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হবে। এ বিষয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সংশ্লিষ্ট ইউএনওর সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট