1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোণার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াত ইসলামীর নেতাদের দাওয়াত দেওয়ায় আলোচনা সভা বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।পরে তাঁরা সেখান থেকে চলে এসে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হল রুমে তাৎক্ষণিক জরুরী এক সংবাদ সম্মেলণ ডাকেন মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।আজ (১৪ ডিসেম্বর) রবিবার সকাল সাড়ে দশটায় স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা প্রশাসনের উদ্দ্যােগে উপজেলা পরিষদ কাম মাল্টিপার-পাস হলরুমে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এ ঘটনা ঘটে।সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বলেন, স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মঞ্চে স্থান দেয়ায় আমরা ওই সরকারি আলোচনা সভা বর্জন করি। যারা আমাদের স্বাধীনতা যুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করলো, তাদের সাথে আমরা একসাথে বসতে পারি না। এখানে আমরা কোন আপোষ করতে পারি না।তাঁরা আরও বলেন, এর আগে আমরা উপজেলা প্রশাসনকে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতকে না রাখতে ইউএনও’র প্রতি অনুরোধ জানাই। কিন্তু আমাদের অনুরোধ তিনি রাখেননি।সংবাদ সম্মেলনে নেত্রকোণা জেলা কমান্ডের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব ও মোহনগঞ্জ উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা) বক্তব্য রাখেন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক আব্দুল খালেক, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব গোলাম মোস্তফাসহ শীর্ষ নেত্রীবৃন্দ।এ বিষয়ে ইউএনও আমেনা খাতুন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি। বীর মুক্তিযোদ্ধগণ সভায় বিলম্বে আসেন। তবে আমাদের পাশে তাঁদের জন্য আলাদা চেয়ারও রেখেছিলাম। কিন্তু উনারা চেয়ারে না বসে ব্যস্ততা দেখিয়ে হল রুম ত্যাগ করে চলে যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট