1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

আশাশুনির বুড়িয়ায় ডিসিআরকৃত জমির কাচা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ /আশাশুনি উপজেলার বুড়িয়া মৌজায় ডিসিআর নেওয়া জমিতে আবাদকৃত কাচাধান রাতের আঁধারে কেটে নিয়েছে প্রকিপক্ষরা। এব্যাপারে ডিসিআর গ্রহিতাদের পক্ষে জরিনা খাতুন বাদী হয়ে থানা ও আর্মি ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।ফকরাবাদ গ্রামের মৃত আঃ রশিদ সরদারের স্ত্রী জরিনা খাতুন বাদী হয়ে বুড়িয়া গ্রামেন রহিম গাজীর ছেলে রাসেল গাজী, মৃত মগর গাজীর ছেলে রহিম গাজী, বড়দল গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে সেলিম গাজী, ফকরাবাদ গ্রামেন মৃত জহির উদ্দীন সরদারের ছেলে জাহিদুল ইসলামের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫/২০ জনকে বিবাদী করে অভিযোগে বলেন, বুড়িয়া মৌজায় বাদী ও বাদীর জামাতা আব্দুল্লাহ মোল্যা ৪ বিঘা ১৫ শতক জমি ১৯৯৪ সাল থেকে ডিসিআর নিয়ে দীর্ঘ দিন ভোগ দখল করে আসছি। এবছরও আমন ধান রোপন করি। বিবাদীরা সম্পত্তি অন্যায় ভাবে জবর দখলে ষড়যন্ত্র করা সহ আমাদেরকে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। ধান আধা পাকা হয়েছে। ১৮ ডিসেম্বর দিবাগত রাত্র অনুমান ১০ টার সময় বিবাদীরাসহ অজ্ঞাতনামা বিবাদীরা জমিতে অনধিকার প্রবেশ করে ২ বিঘা জমির আধাকাচা পাকা ধান কেটে নিয়ে যায়। যার অনুমানিক মূল্য ৫০,০০০ টাকা। শুক্রবার সকালে বাদীর জামাতা জমিতে গিয়ে দেখে ধান নাই। এসময় তিনি ১নং বিবাদীকে জমির সন্নিকটে ঘোরা ফেরা করতে দেখে ধান কাটার বিষয় জিজ্ঞাসা করলে তাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে বলে যে, ২ বিঘা জমির ধান কেটে নিয়াছি, বাকী ধানও কেটে নেব। বাঁধা দিলে খুন জখম ও লাশ গুমের হুমকী ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়।থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট