1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

মোহনগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ/ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি মো.হাফিজুল ইসলাম হারুনের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সদ্য যোগদানকৃত মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম হারুনের কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওসি সাহেবের আমন্ত্রণে এ সভায় মোহনগঞ্জের সবচেয়ে প্রাচীণ সাংবাদিক সংগঠন মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.এস দোহা’র নেতৃত্বে নবীন প্রবীণ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিচিতি পর্বশেষে সাংবাদিকগণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মাদকসহ বিভিন্ন অপরাধ ও অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন। ওসি সাহেব সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরেন। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদগণ প্রশাসনকে যথাযথ সহয়তা করার আশ্বাস দেন।ওসি সাহেব উপজেলায় মাদকসহ বিভিন্ন অপরাধ নির্মুল করার প্রতিশ্রুতি দেন।মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এম.এস দোহার নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইন্দ্রজিৎ সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মানিক তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল আরিফ জুয়েল, কোষাধ্যক্ষ মেহেদী ইকবাল দোলন, দপ্তর সম্পাদক মো.আজহারুল ইসলাম, সাহিত্য সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মো. আবুল কাসেম আজাদ, সাবেক সভাপতি হাজী মো. রফিকুল ইসলাম রকিব। সম্মাননীত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্যামল চৌধুরী, মো. মিজানুর রহমান নন্দন, আব্দুর রব খান ঠাকুর, বিপ্লব রায় মনা, মো. হাসান খান, রিংকু রায়, মো. রফিকুল ইসলাম ও সুমন মাহমুদ শেখ প্রমুখ। সভাশেষে চা-চক্রে জলখাবারের আপ্যায়ন শেষে ওসি সাহেব সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট