1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে প্রেমিকার অনিহায় যুবকের আত্মহত্যা সাতক্ষীরায় তারুণ্যের শক্তিতে মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে খড়িবিলায় প্রিমিয়ার লিগের (কেপিএল) শুভ উদ্বোধন মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা মিথ্যা ও মানহানি মূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন মোঃ আশরাফুল ইসলামের খুলনায় আদালতে বিয়ে, পরে স্বামীর কাছে ফিরতে অনীহা—বিতর্কে আছিয়া হাবীব ময়না কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা

আশাশুনির বুধহাটা ও দরগাহপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা)বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দরগাহপুর ও বুধহাটায় পৃথক পৃথক গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) জোহর নামাজ শেষে দরগাহপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জুলফিকার হায়দার, ইউনিয়ন জামায়াত আমির প্রফেসর মোঃ আব্দুল গণি সরদার, বিএনপি নেতা হাফিজুল ইসলাম, মোঃ আব্দুল কাদের, যুবদলের সভাপতি শেখ ইয়াদ আলী, জানাজায় ইমামতি করেন দরগাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং খতিব শেখ মনিরুজ্জামান।বিকাল সাড়ে ৪টায় বুধহাটা করিম সুপার মার্কেটে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামি নেতৃবৃন্দ। জানাযায় ইমামতি করেন মাওঃ আব্দুল ওহাব। মোনাজাত পরিচলনা করেন মাওঃ শওকত হোসেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট