1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় ৪৪ পিস ইয়াবাসহ ৬ মাদককারবারি গ্রেপ্তার মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কেশবপুরে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম শুভ জন্মতিথি উপলক্ষে ভক্ত সমাবেশ সাতক্ষীরায় সাংবাদিকের উপর যুবদল নেতার পরিকল্পিত হামলা  জনতার পাশে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু নলতা শরীফে দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিলে সাতক্ষীরা- ৩আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাই আব্দুর সাত্তারের ইন্তেকাল পাটকেলঘাটায় তথ্য সংগ্রহকালে ২ সাংবাদিকের উপর হামলা,থানায় ভিত্তিহীন চাঁদাবাজির মামলা দায়ের কেশবপুরে জাটকা ইলিশ মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে অর্থদন্ড আশাশুনিতে সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে পানি সংকট অধিপরামর্শ সভা

কেশবপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি-২৬) সকালে আলোচনা সভায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, ছাত্র শিবিরের সাবেক খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওয়াজিয়ার রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের একুশের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল-সহ বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট