1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার চুকনগরের মালতিয়ায় ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত দুর্নীতি বাজ, চাঁদাবাজি, জমি দখল করা চলবে না বল্লেন, তালা কলারোয়ার সাবেক, এমপি হাবিবুল ইসলাম হাবিব। কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা কেশবপুরে ৮ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক জয়ন্ত গ্রেফতার দেবহাটায় দুস্থদের চাল আত্মসাতের প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, স্বর্ণালঙ্কার লুট কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

মোহনগঞ্জে গাঁজাসহ আটক ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের মৎস্য ভবনের পেছন থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।এসময় তাদের কাছে ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।দণ্ডিত ব্যক্তিরা হলেন- পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. আমিন হোসেন (২১), মো. আসলাম মিয়া (২০) ও দেওথান এলাকার আমির হোসেন (২৬)।নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মোহনগঞ্জ মৎস্য ভবনের পেছনে অভিযান চালায় অধিদপ্তরের একটি দল। এ সময় সেখানে মাদক সেবনরত অবস্থায় ওই তিন যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি করে আমিন ও আসলামের কাছ থেকে ২০০ গ্রাম করে মোট ৪০০ গ্রাম এবং আমিরের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের তাদের প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সেইসাথে তাদের জরিমানাও করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট