1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা সুনামগঞ্জ-১ আসনে মাদক,জুয়া চাঁদাবাজিসহ কোনো অনিয়ম চলবে না:এমপি কামরুল যশোরের কেশবপুরে ভূমিকম্প অনুভূত

মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(ভ্রাম্যমাণ প্রতিবেদক)নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি একটি রাস্তা দখল করে বেড়া দিয়ে কয়েকটি পরিবারের লোকজনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছেন বলে ইসলাম উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার বিকেলে উপজেলার শিবির বাজার সংলগ্ন ছোট-পাইকুড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি মহল্লাবাসীর পক্ষে বাদি হয়ে তাদেরই প্রতিবেশী ইসলাম উদ্দিন নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এ লিখিত অভিযোগটি দায়ের করেছেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরসভার সীমানা লাঘুয়া বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের শিবির বাজার সংলগ্ন ছোট-পাইকুড়া মহল্লায় জায়গা ক্রয় করে জাহাঙ্গীর আলম, লগুজ মিয়া, মিঠু গোস্বামীসহ বেশ কয়েকটি পরিবারের লোকজন প্রায় ২০ বছর যাবত সেখানে বসবাস করে আসছেন। আর ওইসব পরিবারের লোকজন তখন থেকেই সেখানে প্রায় ৬ ফুট প্রসস্থ্যের একটি সরকারি রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন। কিন্তু গত ১৫-১৬ দিন আগে উক্ত রাস্তাটির প্রায় ৩ ফুট জায়গা জোরপূর্বক দখল করে সেখানে সুপারি গাছের চারা রোপন করার পাশাপাশি বাঁশের খুঁটি গেড়ে স’মিলের করাত দিয়ে বেড়া নির্মাণ করে তা দখল করে নেন ইসলাম উদ্দিন নামে তাদেরই এক প্রতিবেশী। এতে করে ওই রাস্তা দিয়ে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ভুক্তভুগী পরিবারের লোকজন। তবে ইসলাম উদ্দিন স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস পায়না। এ থেকে পরিত্রাণ পেতে অবশেষে নিরুপায় হয়ে মহল্লাবাসীর পক্ষে জাহাঙ্গীর আলম নামে এক ভুক্তভোগী বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ বিষয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আমার মালিকানাধীন জায়গায় বেড় দিয়েছি। আমি সরকারি কোনো রাস্তা দখল করে বেড়া দেইনি বলে জানান।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, অভিযোগটি এখনও আমার নজরে আসেনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট