1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী

আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা) আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।

আশাশুনি থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ স্মৃতিসৌধ চত্বরে পুস্পস্তবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত’র নেতৃত্বে উপজেলা প্রশাসন,থানা অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে থানা পুলিশ,উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন,আশাশুনি সরকারি কলেজ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয, উপজেলা সাব রেজিস্ট্রি অফিস,উপজেলা অফিসার্স ক্লাব,উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, আশাশুনি মহিলা কলেজ,আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,আশাশুনি প্রেসক্লাব,আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ,আঞ্চলিক প্রেসক্লাব,আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান। আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে পুলিশ,আনসার বাহিনী,ফায়ার সার্ভিস,বিএনসিসি,স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা মার্চপাস্ট করেন। এরপর পুরস্কার বিতরণ করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার,আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম,সহকারি কমিশনার (ভূমি)(পিরোজপুর) এস এম হাবিবুর রহমান,উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান ও মুক্তিযোদ্ধাগন বক্তব্য রাখেন । এসময়
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শহীদুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী, গণধিকার পরিষদ নেতা সাইফুল্লাহ ঢালী,সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিকাল ৪ টায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট