1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা) গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে প্রভাষক মামুনুর রহমানকে আহবায়ক, মোঃ আলফাত হোসেন ও প্রভাষক মিজানুর রহমানকে যুগ্ম আহবায়ক, রুবেল গাইনকে সদস্য সচিব এবং মোঃ রবিউল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়ূা হয়েছে।“বৈষম্যহীন, গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ গড়ার লড়াই এবং বর্তমান বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় জেলা সংগঠক মোঃ আলফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশীদ নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুনীর চৌধুরি সোহেল।রুবেল গাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ আব্দুর রশিদ, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোঃ মামুনুর রহমান, প্রভাষক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম, মাষ্টার ফজলুল হক, মোঃ সুরাত আলী, ছাত্র ফেডারেশনের নেতা মোঃ মফিজুল ইসলাম, মোঃ আশরাফ সরদার, মাষ্টার আব্দুল জব্বার, মোঃ ইউনুস আলী প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান আব্দুর রশীদ নিলু বলেন, “১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এই তিনটি ঘোষনাপত্রের আলোকে বাংলাদেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। বহু ত্যাগ তিতিক্ষা ও প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল তা স্বাধীনতাত্তোর পাঁচদশকেও পূরণ হয় নি। গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে মহান স্বাধীনতার ঘোষনাপত্রের উক্ত তিন মূল ভিত্তির আলোকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে লড়াই করে যাচ্ছে। বিগত দিনে জনগণের স্বার্থরক্ষার বিভিন্ন আন্দোলনে গণসংহতি আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। গণসংহতি আন্দোলন বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলন সংগ্রামে আগামীতেও গণসংহতি আন্দোলন তার লড়াই অব্যাহত রাখবে। সাতক্ষীরার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাতক্ষীরার আঞ্চলিক সমস্যা নিরসণ ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার থাকার আহবান জানান তিনি।”দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে ১৮ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি নির্বাচিত হয়। আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোঃ মামুনুর রহমান। যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাংবাদিক মোঃ আলফাত হোসেন এবং প্রভাষক মোঃ মিজানুর রহমান। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মানবাধিকারকর্মী রুবেল গাইন ও যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রভাষক গোরাম মোস্তফা, মাষ্টার আমিনউদ্দীন, মাষ্টার ফজলুল হক, মোঃ আব্দুর রশিদ, জি.এম মাহফুজ, মোঃ সুরাত আলী, মোঃ ইউনুস আলী, প্রভাষক যামিনি কুমার মন্ডল, সঙ্গীতশিল্পী নাসরিন নাজরানা বেবি, পুরোহিত সুকুমার চক্রবর্তী, প্রভাষক স্বপ্না রানী সিংহ এবং প্রভাষক মোঃ নাজমুল হুদা।উক্ত কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট