1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ এ এস এম আমানুল্লাহ প্রভাষক মামুন ও আলফাত কে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে গুঞ্জন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত জৈষ্ঠ্য আসার আগেই সাতক্ষীরার বাজারে পাকা আম — ৩০০ কোটি টাকার বাজার, রপ্তানি যাবে ইউরোপ-আমেরিকায় কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোহনগঞ্জে চাঁদাবাজ শফিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল স্থানীয় হোন্ডা চালকরা

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী, ভ্রাম্যমাণ প্রতিবেদক/নেত্রকোনার মোহনগঞ্জের একটি হোন্ডাস্ট্যান্ডে চাঁদাবাজীর অভিযোগে শফিক মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিল ভাড়ায় চালিত স্থানীয় মোটরসাইকেল চালকরা।শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের থানা রোডস্থ শিয়ালজানি ব্রিজ সংলগ্ন হোন্ডাস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।আটককৃত শফিক মিয়া উপজেলার নাগডরা-ছয়ানিপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।শনিবার সকালে আটক শফিক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় একটি মামলা দায়েরের পর দুপুরে তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করেছে পুলিশ।শনিবার সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।এ ঘটনায় এর আগে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নাগডরা গ্রামের বাসিন্দা তোফাজ্জল মিয়া নামে এক ভাড়ায় মোটরসাইকেল চালক বাদি হয়ে শফিক মিয়া এবং আনিছ মিয়া (২২) নামে দুই ব্যক্তির নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মোহনগঞ্জ থানায় একটি চাঁদাবাজির লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ, অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মোহনগঞ্জ পৌরশহরের শিয়ালজানি ব্রিজ সংলগ্ন হোন্ডাস্ট্যান্ড থেকে মোহনগঞ্জ -গাগলাজুর সড়কে পথে প্রায় শতাধিক যুবক দির্ঘদিন যাবত ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। এ অবস্থায় গত কয়েকদিন যাবত নাগডরা-ছয়ানিপাড়া গ্রামের শফিক মিয়া তার লোকজন নিয়ে ওই হোন্ডাস্ট্যান্ডের চালকদের কাছে জনপ্রতি ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে এ সড়কপথে কাউকেই ভাড়ায় মোটরসাইকেল চালাতে দেওয়া হবে না বলে চালকদেরকে হুমকি দিয়ে আসছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় শফিক মিয়া তার লোকজন নিয়ে পুনরায় ওই হোন্ডাস্ট্যান্ডে গিয়ে চালকদের কে হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে স্ট্যান্ডের সকল চালকরা ঐক্যবদ্ধ হয়ে শফিক মিয়া সহ তার লোকজনের অপর চড়াও হন। এসময় তারা শফিককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেন।ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হীরা মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা অনেক পরিশ্রম করে দিনরাত ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালিয়ে আসছিলাম। কিন্তু গত কয়েকদিন ধরে এলাকার চিহ্নিত চাঁদাবাজ শফিক তার লোকজন নিয়ে আমাদের প্রত্যেক চালকের কাছে ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে। অবশেষে নিরুপায় হয়ে আমরা সকল চালকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করি। তবে আমাদের মতো করে সকলই যদি ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করে। তাহলে যেকোনো অপরাধীই সমাজে অপরাধ করতে ভয় পেতো।মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগের ভিত্তিতে আটক শফিকের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সকল অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

ছবি- চাঁদাবাজির অভিযোগে আটক শফিক মিয়াকে অটোরিকশায় করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট