1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী

কেশবপুরে ইউপি সদস্যের হামলায় পল্লী চিকিৎসক আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্যের হামলায় এক পল্লী চিকিৎসক মারাত্মক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে আহত ওই চিকিৎসকের পিতা আবু বকর সিদ্দিক বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে কেশবপুর থানায় লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়নের পাত্রপাড়া গ্রাামের আবু বকর সিদ্দিকের ছেলে পল্লী চিকিৎসক তৌহিদুজ্জান তুহিন (৩৬) গত মঙ্গলবার রাত ৮টার দিকে ওই গ্রামে নিজ ওষুধের দোকানে বসে ছিলেন। ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে মজিদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান মনি (৪৫) ও তাঁর পিতা মোহাম্মাদ আলী (৭০) তার দোকানে প্রবেশ করে গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে তারা তৌহিদুজ্জান তুহিনকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। এতে তার বাম হাত ভেঙ্গে ও মাথা ফেটে যায়। এ সময় পল্লী চিকিৎসক তৌহিদুজ্জান তুহিনের ডাক চিৎকারে এলাকাবাসি উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগেই আসামীরা তাঁর দোকানের ড্রয়ারে রাখা ৫৫,৫০০ টাকা নিয়ে চলে যান। এ ঘটনার প্রতিকার চেয়ে আহত ওই চিকিৎসকের পিতা আবু বকর সিদ্দিক বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে বুধবার (২৯ এপ্রিল-২৬) কেশবপুর থানায় লিখিত একটি অভিযোগপত্র দাখিল করেছেন।১নং আসামী মনিরুজ্জামান মনির মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।কেশবপুর থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট