1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ এ এস এম আমানুল্লাহ প্রভাষক মামুন ও আলফাত কে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে গুঞ্জন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত জৈষ্ঠ্য আসার আগেই সাতক্ষীরার বাজারে পাকা আম — ৩০০ কোটি টাকার বাজার, রপ্তানি যাবে ইউরোপ-আমেরিকায় কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরার পৌরসভার ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে যুবদের আল্টিমেটাম ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ(সাতক্ষীরা) প্রাণ সায়ের খালকে আমরা আর ময়লার ভাগাড় হতে দেব না। আজ থেকে কোনো বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানের বর্জ্য এই খালে ফেলতে দেওয়া হবে না।”—সাতক্ষীরা শহরকে দূষণমুক্ত ও সবুজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে এভাবেই নিজেদের কঠোর অবস্থানের কথা জানান বক্তারা।রবিবার (০৩ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ (এ৪টি) প্রকল্পের আওতায় পরিবেশ দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের দাবিতে এই যুব-নেতৃত্বাধীন আন্দোলন অনুষ্ঠিত হয়। অ্যাকশনএইড বাংলাদেশের সমর্থনে কর্মসূচিটি বাস্তবায়ন করে সিডো ও সিডিওডব্লিউ সাতক্ষীরা।মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার দীর্ঘদিনের উদাসীনতায় ঐতিহ্যের প্রাণ সায়ের খাল আজ অস্তিত্ব সংকটে। খালের দুই পাশে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার কারণে পরিবেশ বিষাক্ত হয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বক্তারা অবিলম্বে পরিকল্পিত ডাম্পিং স্পট নির্মাণ এবং খাল থেকে বর্জ্য অপসারণের দাবি জানান। অন্যথায় সাতক্ষীরা পৌরসভার সামনে বিশাল মানববন্ধনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।এই সময় উপস্থিত ছিলেন শফিকুল উদদ্দৌলা সাগর সাবেক প্যানেল মেয়র সাতক্ষীরা পৌরসভা, পল্টু বাসার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সভাপতি জেলা পরিবেশ সংরক্ষণ সংঘ, ফরিদা আক্তার বিউটি, সভানেত্রী জিডিএফ সাতক্ষীরা, শ্যামল কুমার বিশ্বাস প্রধান নির্বাহী সিডো, প্রকল্পের সমন্বয়কারী মো.তহিদুজ্জামান, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার এবং অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ। এছাড়াও সিডো ও প্রান্তি যুব সংঘের সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ, মানববন্ধনে যুবকরা ‘প্লাস্টিক কমাই, সবুজ পৃথিবী সাজাই’, ‘বর্জ্য ফেলি ডাস্টবিনে, পরিচ্ছন্ন সাতক্ষীরা চাই’, এবং ‘সুস্থ জীবন নিশ্চিত করুন, আজকের বর্জ্য আজই পরিষ্কার করি’—এরকম বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।আন্দোলনরত যুব প্রতিনিধিরা বলেন, “সাতক্ষীরার প্রাণ সায়ের খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা আমাদের নাগরিক অঙ্গীকার। আমরা যুবসমাজ এই খালের পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর নজরদারি রাখব। আমাদের লক্ষ্য কেবল খাল রক্ষা নয়, বরং পুরো সাতক্ষীরা জেলাকে একটি আদর্শ সবুজ ও টেকসই জনপদে রূপান্তর করা।পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন থেকে জানানো হয়, শহরের প্রতিটি পয়েন্টে ডাস্টবিন নিশ্চিত করা এবং যেখানে-সেখানে বর্জ্য স্তূপ করা বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট