1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সংসদ সদস্য মোক্তার আলী’র মায়ের ইন্তেকাল কেশবপুর পাম্পে তেল সংকট, চরম ভোগান্তিতে জনজীবন কেশবপুরে ১৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হায়দার আলীর মৃত্যু তালায় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা মোহনগঞ্জে তিন বছর বয়সী শিশুর গলাকাটা লাশ মিলল প্রতিবেশীর বিছানায় মালতিয়া গাজীর মোড়ে মাদকের ছড়াছড়ি: স্থানীয়দের উদ্বেগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলার বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন প্রভাষক মামুন আহবায়ক; রুবেল গাইন সদস্য সচিব নির্বাচিত আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালি

আনোয়ারা জুঁইদন্ডীতে অনুমতি-জটিলতায় খেলার মাঠেই বৃত্তি পরীক্ষা

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

চট্রগ্রাম ব্যুরো /চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নের দক্ষিণ জুঁইদণ্ডীতে বেসরকারি উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে। হল রুমের অনুমতি না পাওয়ায় খোলা মাঠে প্রচণ্ড রোদে চেয়ারে বসে পরীক্ষা দিতে বাধ্য হয় শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জুঁইদণ্ডী ইউনিয়নে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় জে কে এস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে। শুরুতে তারা ওই বিদ্যালয়ের হলরুম ব্যবহারের জন্য আবেদন করে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি না দিলে আয়োজকরা পাশের দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ ব্যবহারের অনুমতি নেন। কিন্তু পরীক্ষা শুরুর আগের রাতেই (৯ জুন) সেই অনুমতিও বাতিল করা হয়।স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, রাত ১১টার দিকে কক্ষে নতুন করে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে আয়োজকরা নিরুপায় হয়ে খোলা মাঠেই পরীক্ষার আয়োজন করেন।এমন অবস্থায় ক্ষুব্ধ অভিভাবকরা বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিশুদের উৎসাহ বাড়ানোর বদলে এমন দুর্ভোগ তাদের পড়ালেখার প্রতি অনাগ্রহ বাড়াবে। স্কুল কর্তৃপক্ষের এমন অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।বিভিন্ন রাজনৈতিক দলকে হলরুমে ভিতরে প্রোগ্রাম করার জন্য অনুমতি দেওয়া হলে ও অনুমতি মিলেনি শিক্ষার্থীদের জন্য ।স্থানীয় এক বাসিন্দা বলেন, স্কুলের মাঠে তো নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি রাজনৈতিক সভাও হয়। অথচ কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন বাধা কেন?পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, রোদে বসে পরীক্ষা দিতে খুব কষ্ট হয়েছে। মাথা ঘুরছিল। যদি ক্লাসরুমে পরীক্ষা দিতে পারতাম, অনেক ভালো হতো।এ বিষয়ে জে কে এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক বলেন, তারা (দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ) স্কুল চলাকালীন পরীক্ষা নিতে চেয়েছিল। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে বলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি আনতে বলি।অন্যদিকে দক্ষিণ জুঁইদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তার সাংবাদিকদের বলেন, তারা (জে কে এস উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ) যা বলছে, তা সত্য নয়। আমাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগই হয়নি। কাউকে আমি চিনি না। তা ছাড়া অনুমতির বিষয়টি একমাত্র শিক্ষা অফিসার দিতে পারেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন বলেন, বিষয়টি শুরুতে আমার জানা ছিল না। পরে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি। সাধারণত ব্যক্তিগতভাবে আয়োজিত বৃত্তি পরীক্ষার জন্য বিদ্যালয়ের অবকাঠামো ব্যবহারে যথাযথ অনুমতি নিতে হয়। বিশেষ করে স্কুল চলাকালীন হলে তা আরও স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়ায়। নিয়মিত শিক্ষা কার্যক্রমে বিঘ্ন না ঘটাতে বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিতে সংযত থাকতে পারে। তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হলে ভবিষ্যতে এ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট