1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ডুমুরিয়ায় ভুয়া এসআই পুলিশের খাছায় বন্ধি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক/ডুমুরিয়ায় পুলিশের ভুয়া এস আই পরিচয়ে শরীফ হাসানুল মান্না বাবু (৩৭) নামের এক প্রতারক আটক হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মিকশিমিল বাজারের একটি দোকান থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। তিনি সাতক্ষীরা সদরের আগরদাড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ২:৩০ মিনিটের দিকে উপজেলার রুদাঘরা ইউনিয়নের মিকশিমিল বাজারের সরদার স্টেশানারি দোকানে যান শরীফ হাসানুল মান্না বাবু নামের এক যুবক। এরপর তিনি বেশ মুডের সাথে খোঁজ খবর নেন। এ সময় তার কাছে খেলনা পিস্তল, হ্যান্ডকাপ দেখা যায়। একপর্যায়ে তিনি পরিচয় দেন আমি পুলিশের এস আই এবং দোকান থেকে কিছু কসমেটিক্স সামগ্রি নিয়ে টাকা না দিয়ে চলে যেতে চান। তখন দোকানন্দারসহ আশপাশের লোকজনের তার ওপর সন্দেহ হয়। পরে তার কাছে থাকা পরিচয় পত্র, পিস্তল ও হ্যান্ডকাপ সবই খেলনা ও নকল হিসেবে ধরা পড়ে এবং তিনি নিজেই ভুয়া পুলিশ তা স্বীকার করেন। এ সময় স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার সত্যতা স্বীকার করে রঘুনাথপুর তদন্ত ক্যাম্পের অফিসার ইনচার্জ শেখ শাহজান জানান, ভুয়া এস আই পরিচয়ে এক প্রতারককে ধরে জনতারা পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট