1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুর ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান,৭ ব্যবসায়ীকে অর্থদন্ড ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় পাইকগাছা – কয়রা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড়

খুলনায় খাদ্য পরিদর্শক অপহরণ, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার, গ্রেফতার ২ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম/খুলনা নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।ঘটনাটি ঘটে রোববার (১৩ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে। খুলনা খাদ্য অধিদপ্তরের পরিদর্শক পদে কর্মরত সুশান্ত কুমার মজুমদারকে নগরীর খুলনা থানাধীন ৪ নম্বর ঘাট এলাকা থেকে জোরপূর্বক একটি ট্রলারে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।ভিকটিমের স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, কয়েকদিন ধরে তার স্বামীর কাছে অপহরণকারীরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সুশান্ত কুমার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।অপহরণকারীরা সুশান্তকে তুলে নেওয়ার পর শারীরিকভাবে নির্যাতন করে এবং পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। ফোনকলের সূত্র ধরে খুলনা মহানগর পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল সোমবার (১৪ জুলাই) তেরখাদা থানার আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপসা থানার আইচগাতি এলাকার আলমগীর কবির (৪৮) এবং শিরগাতী এলাকার মুসা খান (২৮) নামে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার পর খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৬, তারিখ-১৪/০৭/২০২৫)। মামলায় পেনাল কোডের ৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট