1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

৫’বছরের শিশুকে খাওয়ার প্রলোভন দেখিয়ে অশালীন আচারণের অভিযোগে মুদি দোকানদার গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকায় ৫ বছরের এক শিশু কন্যার সঙ্গে অশালীন ও অশোভন আচরণের অভিযোগে মো. আফজাল শেখ (৬৫) নামের এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৩০ জুলাই) ২০২৫ দুপুরে তাকে পাইকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আফজাল শেখ ওই এলাকার মৃত সাখাওয়াত হোসেন ওরফে সাকা শেখের ছেলে।পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে শিশুটি পাশের বাড়িতে এক শিশুসহ খেলা করছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় শিশুটির মা খুঁজতে বের হন।পাইকপাড়া বাজারের একটি মুদি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি ভেতর থেকে মেয়ের কান্নার শব্দ শুনতে পান। দ্রুত দোকানে ঢুকে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।পরে শিশুটি জানায়, দোকানদার আফজাল শেখ তাকে চকলেটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নেয় এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, এক শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে অভিযুক্ত দোকানদারকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট