1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী

রূপসায় সরকারী লীজকৃত জমি থেকে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)খুলনার রূপসায় সরকারী লীজকৃত জমি থেকে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩ আগস্ট) বেলা ১১ টায় ৭০ টি ভুক্তভোগী ভূমিহীন পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ভূক্তভোগীরা বলেন, আমরা খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ৭০টি ভূমিহীন পরিবার। ১৯৮০ সাল হতে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় হতে বন্দবস্তের মাধ্যমে বৈধ ভাবে লিজকৃত জমিতে শান্তিপূর্ণ ভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি এবং উক্ত জায়গায় ঘর নির্মান করে নিয়মিত সরকারী রাজস্ব পরিশোধ করে আসছি। সম্প্রতি ১৯৯০ সালের একটি দলিল দেখিয়ে আমাদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ প্রদান করা হয়েছে। আমরা মনেকরি, এই ধরণের নোটিশ অন্যায্য ও হয়রানিমূলক। উক্ত দলিলটি আমাদের পূর্ববর্তী সরকারি বন্দবস্তের মাধ্যমে ও দখলকারীগণ অগ্রাহ্য করে; আমাদের দীর্ঘদিনের বসবাস, সামাজিক স্থিতিশীলতা এবং মানবাধিকারকে লংঘন করছে।মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসমাইল মুন্সি। এসময় উপস্থিত ছিলেন অইজুল, হানিফ, মো: সিদ্দিকুর রহমান, মো: মোস্ত ফকির, বিল্লাল শিকদার, মো: মাহাবুর সরদার, মুরাদ সরদার, ইউনুস সরদার, এনায়েত সরদার, শরিফুল সরদার, মো: আবু শেখ, সৌরভ সরদার, ইসরাইল পাইক, জাহিদ সরদার, মো: নুরইসলাম শেখ, শাহিন, হিশার, সালমা, নুর জাহান, নাইম, মুরা, ছনিয়া খাতুন, খাদিজা, জোমিলা, মুনু, জামির, আরুন, মেহেরুন, আঙ্গুরা, ফরিদা প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট