1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

মোহনগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের ভাসমান লাশ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে আল-আমিন(৩২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের খালের পানি থেকে ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুর গ্রামের সামনে দিয়ে বয়ে যাওয়া শেখের খাল থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করে মোহনগঞ্জ থানা-পুলিশ।মৃত আল-আমিন মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুর এলাকার মৃত রাস্তিক মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন রোগ ছাড়াও মৃগী রোগেও ভুগছিলেন।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌরশহরের উত্তর দৌলতপুর এলাকার শেখের খালের পাড়ের বাসিন্দা মৃত রাস্তিক মিয়ার মানসিক ভারসাম্যহীন ছেলে আল-আমিন বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। এ অবস্থায় তার পরিবারের লোকজন ওইদিন বিকেল থেকেই নিজ গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় তাকে অনেক খুঁজাখুঁজি করেও তার কোনে সন্ধান পাননি। পরে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে গ্রামের লোকজন বাড়ির পাশের শেখের খালের পানিতে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আমিনের ভাসমান লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ওইদিন দুপুরে ময়নাতদন্তের জন্য তার লাশ নেত্রকোনো আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগেও ভুগছিল বলে তার পরিবারসহ স্থানীয়রা জানিয়েছেন। তবে তার লাশটি দীর্ঘ সময় খালের পানিতে থাকায় লাশের চোখ, নাক, কানসহ শরীরের বিভিন্ন স্থানে কাঁকড়ায় খাওয়ার চিহ্ন পাওয়া যায়। তাই লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট