1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চুড়ান্ত আমির এজাজ খান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন/খুলনা (০৪ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অবশেষে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন এই আসন থেকে সংসদ নির্বাচনে তিনবার অংশ নেওয়া প্রার্থী আমির এজাজ খান।স্থানীয় নেতাকর্মীরা জানান,দীর্ঘদিন ধরেই তৃণমূলের প্রত্যাশা ছিল আমির এজাজ খানকে নিয়ে। তিনি শুধু রাজনৈতিকভাবে নয়,সামাজিকভাবেও এলাকাবাসীর কাছে একজন গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত। আমির এজাজ খান সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ছিলেন।মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খণ্ড খণ্ড আনন্দমিছিল,নেতাকর্মীদের মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের জোয়ার সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায়ে অনেকেই মনে করছেন, এই মনোনয়ন খুলনা-১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও চাঙা করবে।এলাকার বিএনপি নেতারা জানিয়েছেন, দলের এই সিদ্ধান্তে তারা উচ্ছ্বসিত এবং নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হচ্ছে। সমর্থকদের প্রত্যাশা—আসন্ন নির্বাচনে আমির এজাজ খানের নেতৃত্বে খুলনা-১ আসনটি ঘুরে দাঁড়াবে নতুন প্রত্যাশা ও রাজনৈতিক উত্তাপে।আমি এজাজ খান বলেন জেলা কমিটির নেতা হওয়ার আগে আমি দীর্ঘদিন ধরে বটিয়াঘাটা উপজেলা কমিটির নেতা ছিলাম সেই থেকে এ অঞ্চলের মানুষের সুখে-দুখে থেকেছি। ২০০১ সালে নির্বাচনে আমি পরাজিত হলেও বিপুল ভোট পেয়েছিলাম মানুষের সাথে আছি। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে এই আসন থেকে অংশগ্রহণ করেছিলাম। তখনও এলাকার মানুষ আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়েছিল। তাই আমি মনে করি এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী হয়ে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট