1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক /খুলনার ডুমুরিয়ায় চুকনগর বাজারে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খর্নিয়া হাইওয়ে থানার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় বাজারের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এই সভাটি সম্পন্ন হয়।সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান (চানু)। এছাড়াও উপস্থিত ছিলেন এএসআই শিমুল মন্ডল সহ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যবৃন্দ। সভায় স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রুটের পরিবহন চালক, সচেতন নাগরিক এবং সাধারণ জনগন অংশগ্রহণ করেন।এ মাসিক সভায় হাইওয়েতে দুর্ঘটনা রোধ এবং যানজট নিরসনে বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করা হয়। ওসি নুরুজ্জামান (চানু) তিনি তার বক্তব্যে বলেন-সড়ক দুর্ঘটনা রোধে চালকদের যেমন ধৈর্য ও আইন মানার মানসিকতা প্রয়োজন,তেমনি সাধারণ পথচারী ও ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে। হাইওয়ের পাশে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।এ সময় তিনি সকলের প্রতি আহবান জানান,চালকদের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা এবং অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর জন্য। চুকনগরসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের রাস্তার ওপর মালামাল না রাখার অনুরোধ করেন। অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি করার জন্য।সভায় উপস্থিত পরিবহন চালক ও ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা পুলিশের সামনে তুলে ধরেন এবং পুলিশ কর্মকর্তারা দ্রুত সমাধানের আশ্বাস দেন। জনস্বার্থে হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট