1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

বছরের শুরুতেই তীব্র শৈত্যপ্রবাহে কাঁপতে পারে দেশ

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ/বছরের শুরুতেই চলতি মাসে দেশের তাপমাত্রা আরও নীচে নামতে পারে। কনকনে শীতল হাওয়ায় শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী,এ মাসে দেশের কোনো কোনো অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এর ফলে চলতি মাসে দেশজুড়ে একাধিক শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস।আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা থাকবে ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অপরদিকে ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ হতে পারে মাঝারি থেকে তীব্র আকারের, যেখানে তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে নেমে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক সীমার মধ্যেই থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকা ও নিম্নাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেবে।
ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের তীব্রতা বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।এদিকে জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। এ সময় দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহের প্রভাব বিবেচনায় রেখে সাধারণ মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট