1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  দুর্নীতি দমন কমিশন-এর অর্থায়নে সাতক্ষীরা জেলায় আরও ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে “সততা স্টোর”স্থাপনের জন্য অর্থ সহায়তা প্রদান খালিয়াজুরীতে ছাত্রের মাথায় বরফ জমাট পানির বোতল দিয়ে আঘাত করলেন শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু,শোকাহত কেশবপুরবাসী আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন,রিপন-ছট্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবী মোহনগঞ্জে ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস তালায় গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার তালা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘তথ্য সন্ত্রাস’-এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুরে ‘ফারিয়া’র উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

নির্বাচিত হলে তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : ইসলামকাটি সাবেক এমপি হাবিব

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা) সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নে বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইসলামকাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।এ সময় তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হয়ে তালা ও কলারোয়া উপজেলাকে সার্বিক অবকাঠামো উন্নয়ন করবো আধুনিক ডিজিটাল উপজেলায় রুপান্তরিত করব, আমি আবারো কথা দিচ্ছি আগামীতে এমপি নির্বাচিত হতে পারলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আগলে রাখবো। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে। নির্বাচনীয় জনসভায় ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও শেখ আনিসুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, খান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান মধু,উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, বাংলাদেশ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মারুফ উল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মেহেদী হাসান সাগর ,মহিলা দলের নেত্রী কিয়া, ইসলামকাটি ইউনিয়নের যুবদলের সভাপতি শেখ আব্দুল মমিন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সিনিয়র সহ-সভাপতি গাজী আবু মুহিত, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মফিজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামন মনি,জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট