1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা) শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যা ঘটনার প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।জুম্মার নামাজের পর এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বুধহাটা বাস স্ট্যান্ড চত্বরে মানববন্ধনে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুল ইসলাম, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি বেলাল হোসাইন, বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল ওহাব, বুধহাটা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, বুধহাটা দরগা মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম, বুধহাটা ওয়ার্ড জামায়াত সভাপতি আবুল কালাম আযাদ, আজহারুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি মোখলেসুর রহমান, সভাপতি ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর অলিউল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহসিন শরীফ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট