1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ কেশবপুরে মাছের ঘেরে ভূগর্ভস্থ পানি উত্তোলন বর্ষায় মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর’র আনুষ্ঠানিক উদ্বোধন কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী

খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী (খালিয়াজুরী থেকে)নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ মো. উজ্জ্বল মিয়া (৪৪) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ফতুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত যুবদল নেতা উজ্জল মিয়া উপজেলা সদর ইউনিয়নের গছিখাই গ্রামের মৃত অমিত আলীর ছেলে এবং তিনি ওই ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।শনিবার বিকেলে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম জানান, যুবদল নেতা উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রয় ও সেবন করে আসছিলেন। বর্তমানে তিনি দলীয় প্রভাব কাটিয়ে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছেন। এ অবস্থায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে যুবদল নেতা উজ্জ্বল মিয়া চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে এক বাড়িতে এসে ইয়াবা বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান, ধৃত উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। তবে এ উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট