1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ এ এস এম আমানুল্লাহ প্রভাষক মামুন ও আলফাত কে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে গুঞ্জন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত জৈষ্ঠ্য আসার আগেই সাতক্ষীরার বাজারে পাকা আম — ৩০০ কোটি টাকার বাজার, রপ্তানি যাবে ইউরোপ-আমেরিকায় কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোহনগঞ্জ বিদ্যুৎস্পৃষ্টে ওলামা দলের সভাপতির মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাতীয়তাবাদী ওলামাদলের উপজেলা সভাপতি রাজিব খানের(৪০) মৃত্যু হয়েছে।গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আটপাড়া উপজেলার বাউশাম গ্রামে ফ্যানের সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।বুধবার সন্ধ্যায় মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব খান পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার বাউশাম গ্রামের মৃত কাঞ্চন খানের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামে তার মামার বাড়িতে বসবাস করার পাশাপাশি মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার সকালে বাউশাম গ্রামে তার নিজ বাড়িতে একটি স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন রাজিব খান। এসময় রাজিব আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন রাজিবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মোহনগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব খানের মৃত্যুর খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট