1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পুটিজানা ইউনিয়নের তামালতলা বাজারে ঐতিহ্যবাহী জনপ্রিয় হাডুডু ও রশি টানাটানি খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান তামালতলা বাজারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা হাডুডু এবং রশি টানাটানি।মঙ্গলবার(১৭ জুন) গাড়াজান তামালতলা বাজার ভরসা ক্লাবের আয়োজনে হাডুডু খেলায় অংশগ্রহণ করে স্থানীয় দুটি দল। তুমুল উত্তেজনা ও দর্শক সমর্থকদের জোরালো সমর্থনে খেলাটি অনুষ্ঠিত হয়। পরে ফুলবাড়ীয়া উপজেলা ও পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মধ্যে রশি টানাটানি খেলায় অংশগ্রহণ করে খেলোয়াড়েরা।বিকেলে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজী। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন মামুনুর রশীদ মামুন।এর আগে স্বাগত বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, খেলাধুলা একটি জাতির মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ দেহ ও মন গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। পরে মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। নির্ধারিত পর্বে হাডুডু খেলা দুই দল সমতা অর্জন করে। পরে মুক্তাগাছা ও ফুলবাড়ীয়া উপজেলার মধ্যে রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ফুলবাড়ীয়া উপজেলা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট