1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা

বৃষ্টি উপেক্ষা করে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন -আখতারুল আলম ফারুক

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত জঙ্গলবাড়ী নতুন বাজারে গণসংযোগ করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক।সোমবার(১৬ জুন) সন্ধ্যার পরে স্থানীয় বিএনপির আয়োজনে গণসংযোগে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন তিনি। এসময় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন আখতারুল আলম ফারুক।পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্য দলীয় মনোনয়নের নিশ্চয়তা প্রদান করে তিনি বলেন, ভেদাভেদ ভূলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের ভোটের জন্য মাঠে কাজ করতে হবে।এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, উপজেলা বিএনপির সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন তাপস, আব্দুল আজিজ মেম্বার, বিএনপি নেতা ইদ্রিস আলী মেম্বার, রফিকুজ্জামান মাস্টার, আবুল কালাম মাস্টার, হেলাল উদ্দিন, রঞ্জন সরকার,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়া,আব্দুল কুদ্দুছ, শ্রমিক দল নেতা রিপন হোসেন, রাসেল মিয়া, সাংস্কৃতিক দল নেতা আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা মেহেদী হাসান চঞ্চল ও ইয়াহিয়া হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আছিম-পাটুলী ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট