1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ যুব-নেতৃত্বে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত সাতক্ষীরা ল কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ এ এস এম আমানুল্লাহ প্রভাষক মামুন ও আলফাত কে সাতক্ষীরা জেলা গণসংহতির অভিনন্দন আশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতদের অব্যাহতির ঘটনা নিয়ে গুঞ্জন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান কেশবপুরে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত জৈষ্ঠ্য আসার আগেই সাতক্ষীরার বাজারে পাকা আম — ৩০০ কোটি টাকার বাজার, রপ্তানি যাবে ইউরোপ-আমেরিকায় কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন -জেলা প্রশাসক মুফিদুল আলম

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ
আমরা প্রত্যেকেই এক একটা দপ্তরের প্রধান। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেই, তাহলেই ময়মনসিংহের সাধারণ মানুষ ভালো থাকবে। অন্যথায় সাধারণ মানুষের দূর্ভোগ বাড়তেই থাকবে। আপনারা সকলে সাধারণ জনগণের কল্যাণে কাজ করুন। তাদের কথা বিবেচনায় জনস্বার্থে কাজ করুন। দেশটা আমাদের সবার। সবাই মিলেই দেশকে ভালো রাখতে হবে।ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় রবিবার (২২জুন) এসব কথা বলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ জেলার অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।সভাপতি যানজট নিরসনে রাস্তা মেরামতের নির্দেশ দেন। অবৈধ দোকানপাট উচ্ছেদে কেন দৃশ্যমান পদক্ষেপ নেই তার বিষয়েও জানতে চান। বর্তমানে ডেঙ্গু এবং করোনার উৎপাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সভাপতি লার্ভিসাইড প্রয়োগ ও জনসচেতনতার উপর জোর দিতে বলেন সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশন অনুমতিবিহীন হাই রাইজ (উঁচু) বিল্ডিংগুলো শনাক্তকরণের কাজ করছে সবাই মত প্রকাশ করেন।সড়ক ও জনপথ বিভাগ দেশের জনসেবায় সরাসরি জড়িত উল্লেখ করে সভাপতি বলেন, হাইওয়ে রাস্তায় প্রয়োজনীয় গতিরোধক এবং রংকরণ যেন অতিসত্বর সম্পন্ন করা হয়। দুর্ঘটনাপ্রবণ তারাকান্দা এবং ফুলপুর উপজেলায় কেন বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে স্কুলের বিতর্কিত নাম চিহ্নিতকরণ এবং সেগুলো পরিবর্তনের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন সভাপতি। ইউকেলিপ্টাস এবং আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ। এসব গাছগুলো কর্তনের বিনিময়ে সরকার প্রণোদনা দিচ্ছে বলে জানানো হয়। এছাড়াও জেলার অন্যান্য সরকারি দপ্তরকে তার নিজ নিজ ক্ষেত্রে জনস্বার্থে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন সভাপতি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট