1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন কেশবপুরের এমপিকে গনসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিআইজি’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করলেন মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নেত্রকোনার মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম পিপিএম’কে পুরস্কৃত করলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।গত এপ্রিল মাসে মোহনগঞ্জের সর্বাধিক আলোচিত একটি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে তাৎক্ষণিক গ্রেপ্তারসহ আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন ওসি আমিনুল ইসলাম পিপিএম। এরই প্রেক্ষিতে গত ২৪ জুন ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পুলিশের  ময়মনসিংহ রেঞ্জের অপরাধ পর্যালোচনা সভায় মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম পিপিএম এর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।শনিবার বিকেলে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম পিপিএম এ বিষয়ে তার অনুভূতি জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের পর থেকেই সারা দেশের পুলিশিং কার্যক্রমে এক বিরাট স্থবিরতা দেখা দেয়। কিন্তু আমি এ থানায় যোগদান করার পর থেকেই থানার সকল পুলিশ সদস্যদেরকে নিয়ে এলাকাবাসীর  সহযোগিতায় এই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় সফলতার সাথেই কাজ করে যাচ্ছি।তিনি আরো বলেন, কাজের সফলতার স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করতে পেরে আমিসহ আমার থানার সকল পুলিশ সদস্য আন্তরিকভাবে কৃতজ্ঞ ও গর্বিত। পাশাপাশি এই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।

চয়ন চৌধুরী

মোহনগঞ্জ, নেত্রকোনা

০১৭১৮-৭৫৫৭৭১

২৮-০৬-২০২৫ ইং।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট