1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুকনগরে ভাই বন্ধু ট্রান্সপোর্ট ও ড্রাইভার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ​ আঠারোমাইল কাঁচামাল আড়ৎ-এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের উদ্যোগে সাতক্ষীরায় ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত নলতায় মুহাদ্দিস রবিউল বশার (এমপি)কে সংবর্ধনা ও বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট বিতরণ কেশবপুর জনতা ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড,দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহনগঞ্জে বেড়া দিয়ে রাস্তা দখল করার অভিযোগ গ্যাস বিস্ফোরণে শিক্ষিকার মৃত্যু ধর্মপাশায় কাজ না করেই একাধিক প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কেশবপুরে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড,মারা গেল দুই গরু, গৃহবধূ আশঙ্কাজনক পাইকগাছা পৌরসভা বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

খুলনায় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ/“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যেকে সামনে রেখে খুলনায় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংঘাত পরিহার করে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে রাষ্ট্রের সবার সম্মিলিত অংশগ্রহণ ও ঐক্য ছাড়া সম্ভব নয়। গণমাধ্যমকর্মীরাও এ উদ্যোগের বাইরে নয়; বরং তারা গুরুত্বপূর্ণ অংশীদার। এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিএস প্রকল্পের আয়োজনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সোমবার (৩০ জুন-২৫) খুলনার হেলাতলায় স্থানীয় হোটেলে আয়োজিত এ মতবিনিময় সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এরিয়া কোঅর্ডিনেটর রাজু জবেদ-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের রিজিওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু।এমআইপিএস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নুর বলেন, সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ, প্রশমন ও নিষ্ক্রিয় করার মাধ্যমে সহনশীলতা বৃদ্ধি এবং সকলের মধ্যে শান্তি ও সম্প্রীতি জোরদার করা।তিনি আরও বলেন, বাংলাদেশের ২৭ টি জেলার ৭৪টি উপজেলায় এমআইপিএস কার্যক্রম অন্তর্ভুক্ত। রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি সাংবাদিকবৃন্দও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীজন। সাংবাদিকদের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। খুলনা জেলার সাংবাদিক ও প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সাংবাদিকরা শান্তি রক্ষায় ভূমিকা রাখতে পারবে।
দৈনিক মানবজমিনের সাংবাদিক রাশিদুল ইসলাম বলেন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক দল ও প্রশাসনের মধ্যে সম্বয়য় দরকার। পাশাপাশি সকল পক্ষের অংশগ্রহণে সংলাপ আয়োজনের আহ্বান জানান তিনি।
এমআইপিএস প্রকল্প রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিয়ে কাজ করলেও মাদক ও কিশোরগ্যাং ইস্যু যুক্ত করার পরামর্শ দেন এনটিভির সাংবাদিক আবু তৈয়ব।
তথ্য প্রদান, বিদ্যমান বিশৃঙ্খলার কারণ অনুসন্ধানে গবেষণা এবং তথ্য যাচাই ও সাংবাদিকদের পেশাদারিত্ব অর্জনে প্রশিক্ষণের আয়োজনসহ নানা প্রস্তাবনা উঠে আসে মতবিনিময় সভা থেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট